কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ মো. রাহামত উল্লাহ (২০) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার ভোরে টেকনাফ পৌরসভার নাফনদীর ১নং স্লুইচ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাহামত উল্লাহ মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার ডেইলপাড়া গ্রামের আমির আহমেদের ছেলে।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. জাফরুল হক জানান, সদর বিওপির কোম্পানি কমান্ডার শামসুল আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা ১নং স্লুইচ গেইট সংলগ্ন গফুর মেম্বারের প্রজেক্টের সামনে থেকে দেড় লাখ ইয়াবাসহ মিয়ানমারের ওই নাগরিককে আটক করে। এ সময় একটি নৌকাও জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আটককে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

