মেহেরপুর প্রতিনিধি : সদর উপজেলার আশরাফপুর গ্রামের মাঠ থেকে আগ্নেয়াস্ত্র ও গানপাউডারসহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে এগারটার দিকে এগুলো উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, আশরাফপুর গ্রামের জনৈক বাদল বিশ্বাসের ইটভাটার পাশে ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। এ সময় সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই টের পেয়ে অজ্ঞাত ডাকাত সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শ্যুটারগান, আধা কেজি গানপাউডার , বোমা তৈরির সরঞ্জাম জালের কাঠি, কৌটা ও টেপসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।


