ঢাকাMonday , 5 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

Link Copied!

Handcuffবগুড়া প্রতিনিধি : কাহালুতে নিজের শোবার ঘর থেকে সাহেব আলী (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী ফায়মা খাতুনকে (২৫) আটক করা হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়।
সাহেব আলী কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
কাহালু থানার এস আই তোজাম্মেল হক জানান, রোববার রাতে কোনো এক সময় সাহেব আলী মারা যান। সোমবার সকালে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।