নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে জাল পাসপোর্ট, ভিসা এবং ভিসা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম।
তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

