নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত থেকে ২১ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব-১।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রতন মিয়া এবং হাসিবুর রহমান ভূঁইয়া।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, ‘আটককৃত দুজনই ইয়াবা ব্যবসায়ী। তারা চট্টগ্রাম থেকে ইয়াবা এনে রাজধানীতে খুচরা ও পাইকারী বিক্রি করতেন।’
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

