বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে আলীকদম উপজেলার কচ্ছপিয়া এলাকা থেকে মো.সাইফুল (৩০) ও আহমদ (৩৫) নামে দুই ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে ।
অপহৃতরা কক্সবাজার জলোর চকরিয়া উপজেলার বাসিন্দা।
আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইথপ ম্রো জানান, সকালে কচ্ছপিয়া ঝিড়ি থেকে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত দুই বাঁশ ব্যবসায়ীকে গভীর জঙ্গলে নিয়ে যায়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, ব্যবসায়ীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

