ঢাকাSunday , 4 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার

Link Copied!

deadলক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার চন্দ্রগঞ্জ থানার গণিপুরের ওয়াফদা খাল থেকে নোয়াখালীর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক শাহাদাত হোসেন শিপনের (২৭) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা ১১টায় তার লাশ উদ্ধার করা হয়।
শিপন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের নুরুল হুদার ছেলে।
নিহতের স্বজনরা জানান, গতকাল শনিবার রাত ৮টার দিকে কে বা কারা শিপনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সারারাত তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার গণিপুর গ্রামে ওয়াফদার খালে বস্তাবন্দি একটি লাশ ভাসছে এমন সংবাদের ভিত্তিতে নিহতের ভাগিনা শওকত ওসমান ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠান।
চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। শিপনকে হাত-পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।