চাঁদপুর প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র ১৫ দিন বাকি। এখন প্রতিটি পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কারিগররা দিবারাত্রি কাজ করে যাচ্ছেন। এ বছর চাঁদপুরের ৮ উপজেলায় ১৮৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
১৮ অক্টোবর থেকে ষষ্ঠাদি বিহীত পূজার মধ্য দিয়ে এ উৎসবের সূচনা করা হবে। বিগত বছর শারদীয় উৎসব ৫ দিনব্যাপী হলেও এ বছর তা বর্ষ পঞ্জিকার তিথি পরিবর্তনের কারণে ৪ দিন হবে। তিথি পরিবর্তনের কারণে একই দিন নবমী ও দশমী পূজা অনুষ্ঠিত হবে।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, চাঁদপুর সদর উপজেলায় ২৭টি, ফরিদগঞ্জ উপজেলায় ১৬টি, শাহরাস্তি উপজেলায় ১৫টি, হাজীগঞ্জ উপজেলায় ২২টি, মতলব দক্ষিণ উপজেলায় ৩২টি, মতলব উত্তর উপজেলায় ৩০টি, কচুয়া উপজেলার ৪১টি এবং হাইমচর উপজেলায় ৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
চাঁদপুর সদর উপজেলার মণ্ডপগুলো হচ্ছে- কালী বাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি, মিনার্ভা মন্দির, রামকৃষ্ণ আশ্রম, গুয়াখোলা কুণ্ডের বাড়ি মন্দির, মজুমদার বাড়ি মন্দির, বাতাসা পট্টি বারোয়ারী মন্দির, নিতাইগঞ্জ পূজা মন্দির, হরিসভা পূজা মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া সুনীল চন্দ্র ঘোষের বাড়ি মন্দির, জাফরাবাদ পালপাড়া পূজা মন্দির, রঞ্জিত দাসের বাড়ি পূজা মন্দির, নতুন বাজার পালপাড়া সার্বজনীন পূজা মন্দির, নতুন বাজার ঘোষপাড়া সার্বজনীন পূজা মন্দির, পুরাণবাজার দাস পাড়া সার্বজনীন পূজা মন্দির, পুরাণবাজার হরিজন পল্লী সার্বজনীন পূজা মন্দির, মহামায়া দত্ত বাড়ি পূজা মন্দির, পুরাণবাজার মৈশাল বাড়ি পূজা মন্দির, বাবুরহাট শিলন্দিয়া সারদীয় পূজা মণ্ডপ, মনোহরখাদী দামোদরদী কমল কৃষ্ণ বাড়ি পূজা মন্দির, প্রতাপ সাহা রোড দুর্গা বাড়ি পূজা মন্দির, চরবাকিলা সূত্রধর বাড়ি পূজামণ্ডপ, রমেশদের বাড়ি, বড়স্টেশন ডগলাইন হরিজন পল্লী ও স্বর্ণখোলা রোড হরিজন পল্লী সন্তুষি মায়ের মন্দির ও দাসাদী সূত্রধর বাড়ি পূজামণ্ডপ।
ফরিদগঞ্জ উপজেলার মণ্ডপগুলো হচ্ছে- লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া মন্দির, দাসপাড়া যুব সংঘ, রামকৃষ্ণ আশ্রম, চান্দ্রাবাজার লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া মন্দির, শাহপুর নবকিশোর পূজা মন্দির, আলোনিয়া রাধা-গোবিন্দ হরি সভা মন্দির, দক্ষিণ রূপসা সার্বজনীন দুর্গা মন্দির, গুপ্টি সার্বজনীন দুর্গা মন্দির, আইটপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, তাম্রশাসন সার্বজনীন দুর্গা মন্দির, আষ্টা সার্বজনীন দুর্গা মন্দির, বাসারা সার্বজনীন দুর্গা মন্দির, বৈচাতরী সার্বজনীন দুর্গা মন্দির, আষ্টা বিনোদ বিহারী রায়ের বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, শ্রীকালিয়া ও বৈচাতরী হরিসভা মন্দির ও দক্ষিণ ধানুয়া গৌরাঙ্গ মহাপুকুর মন্দির।
শাহরাস্তি উপজেলার মণ্ডপগুলো হচ্ছে- মেহের কালী বাড়ি দুর্গাপূজা মন্দির, পালপাড়া দুর্গাপূজা মন্দির, উপলতা পূজা মণ্ডপ, চৌধুরী বাড়ি পূজা মন্দির, দক্ষিণ রায়শ্রী নাহারা ভৌমিক বাড়ির পূজা মন্দির, দক্ষিণ রায়শ্রী জগবন্ধু সাধুর বাড়ি পূজা মন্দির, দক্ষিণ রায়শ্রী পালবাড়ি পূজা মন্দির, দক্ষিণ রায়শ্রী প্রসন্নপুর পূজা মন্দির, পশ্চিম চিতোষী নুনীয়া দত্ত বাড়ি পূজা মন্দির, উত্তর সূচিপাড়া অধিকারী বাড়ি পূজা মন্দির, উত্তর সূচিপাড়া মজুমদার বাড়ি পূজা মন্দির, পূর্ব চিতোষী খিতার পাড় পূজা মন্দির, ছিখটিয়া পূজা মন্দির ও গৌরাঙ্গ সরকারের বাড়ি পূজা মন্দির ও কুলশী ঠাকুর বাড়ি পূজা মণ্ডপ।
হাজীগঞ্জ উপজেলার মণ্ডপগুলো হচ্ছে- রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির, মকিমাবাদ জমিদার বাড়ি সার্বজনীন পূজা মন্দির, ত্রিনয়নী সংঘ, বলাখাল চৌধুরী বাড়ির সার্বজনীন পূজা মন্দির, বলাখাল শীল বাড়ি সার্বজনীন পূজা মন্দির, বলাখাল হরি সাহার বাড়ি সার্বজনীন পূজা মন্দির, বলাখাল নদী দাস বাড়ি সার্বজনীন পূজা মন্দির, রাজাপুর রামচন্দ্র দেবনাথ বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, রামপুর চৌধুরী বাড়ি সার্বজনীন পূজা মন্দির, রামপুর অতুল চন্দ্র গোস্বামীর বাড়ি সার্বজনীন পূজা মন্দির, বড়কুল ঠাকুর বাড়ি সার্বজনীন পূজা মন্দির, উচ্চঙ্গা জয়রাম মন্দির, বাকিলা বিবি রায় চৌধুরী বাড়ি সার্বজনীন পূজা মন্দির, বাকিলা মাখন লাল মণ্ডল বাড়ি সার্বজনীন মন্দির, হাটিলা গৌরনিতাই সেবাশ্রম সার্বজনীন পূজা মন্দির, নাছিরকোট সূর্যমনি সরকার বাড়ি সার্বজনীন পূজা মন্দির, রাজারগাঁও মুকুন্দসার সূত্রধর বাড়ি সার্বজনীন মন্দির, রাজারগাঁও স্বর্গীয় জামিনিকান্ত কবিরাজ বাড়ি সার্বজনীন মন্দির, মালিগাঁও ভরত চন্দ্র বেপারী বাড়ি সার্বজনীন মন্দির, হাজীগঞ্জ রামপুর বড় বাড়ি দুর্গা মন্দির, গন্ধর্ব্যপুর ও পূর্ব হরিপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ দুর্গা মন্দির এবং বেলঘর মজুমদার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির।
মতলব দক্ষিণ উপজেলার মণ্ডপগুলো হচ্ছে- জগন্নাথ দেবের মন্দির, কলাদি হারাধন চক্রবর্তী বাড়ি দুর্গা মন্দির, কলাদি স্বর্গীয় নগেন্দ্র সাহার বাড়ি দুর্গা মন্দির, দক্ষিণ বাইশপুর অরুন দাসের বাড়ি দুর্গা মন্দির, ধনারপাড় দেবেন্দ্র বৈদ্যের বাড়ি দুর্গা মন্দির, গোলদার বাড়ি দুর্গা মন্দির, বোয়ালিয়া নগেন সাহার বাড়ি দুর্গা মন্দির, বোয়ালিয়া হরিসভা দুর্গা মন্দির, হিমাংশু চক্রবর্তী বাড়ি দুর্গা মন্দির, উত্তর নলুয়া বলাই দাসের বাড়ি দুর্গা মন্দির, বোয়ালিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির, দিঘলদী হরি চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দির, মাধব ঠাকুরের বাড়ি দুর্গা মন্দির, বড়দিয়া কেদার রায় চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দির, উপাদি দশরথ সেনের বাড়ি দুর্গা মন্দির, বালুচর অমূল্য মাস্টার বাড়ি দুর্গা মন্দির, সুখেন্দ্র সূত্রধরের বাড়ি দুর্গা মন্দির, লামচড়ি সুখেন্দ্র মাস্টার বাড়ি দুর্গা মন্দির, কাশী কিত্তনীয়া বাড়ি দুর্গা মন্দির, সরকার বাড়ি দুর্গা মন্দির, মাছুয়া খাল কুঞ্জসাহার বাড়ি দুর্গা মন্দির, নারায়ণপুর চৌধুরী বাড়ি দুর্গা মন্দির, জয়কালী বাড়ি দুর্গা মন্দির, সুধাংশু ঠাকুরের বাড়ি দুর্গা মন্দির, বেপারী বাড়ি দুর্গা মন্দির, চারটভাঙ্গা নিখিল দাসের বাড়ি দুর্গা মন্দির, সচীন দাসের বাড়ি দুর্গা মন্দির, কাশিমপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দির, কাশেমপুর প্রধানিয়া বাড়ি দুর্গা মন্দির, কাশিমপুর সরকার বাড়ি দুর্গা মন্দির, নায়েরগাঁও সুনীল দাসের বাড়ি দুর্গা মন্দির ও তাতখান পরিতোষ পালের বাড়ি দুর্গা মন্দির।
মতলব উত্তর উপজেলার মণ্ডপগুলো হচ্ছে- ছেঙ্গারচর কাঁলাচাঁদ আখড়া, বিষ্ণুচন্দ্র দত্ত বাড়ি দুর্গা মন্দির, রঘুনাথপুর সরকার বাড়ি দুর্গা মন্দির, রাধেশ্যাম দুর্গা বাড়ি দুর্গা মন্দির, জহরলাল দুর্গা বাড়ি দুর্গা মন্দির, ধীরেন্দ্র মাস্টার বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর গনেশ দাসের বাড়ি দুর্গা মন্দির, শুকলাল মাস্টার বাড়ি দুর্গা মন্দির, নান্দুরকান্দি হাওলাদার বাড়ি দুর্গা মন্দির, গজরা সার্বজনীন দুর্গা মন্দির, জীবন ঘোষের বাড়ি দুর্গা মন্দির, হারাধন রায়ের বাড়ি, শ্যামাচরণের বাড়ি, চরপাথালিয়া প্রাণকৃষ্ণ দাস বাড়ি দুর্গা মন্দির, হরগৌরি শ্মশান সংলগ্ন দুর্গা মন্দির, জলধর দাস বাড়ি দুর্গা মন্দির, অমৃতলাল নাগ অতুল বেপারী বাড়ি দুর্গা মন্দির, মধ্যম ডালিম খা সরকার বাড়ি দুর্গা মন্দির, সুকুমার লাল বাড়ি দুর্গা মন্দির, অতুল চন্দ্র অধিকার বাড়ি দুর্গা মন্দির, তিতারকান্দি ঘোষ বাড়ি দুর্গা মন্দির, কামিলিচরণ মণ্ডল বাড়ি দুর্গা মন্দির, আনারপুর হিন্দু বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর আশ্রয়কেন্দ্র দুর্গা মন্দির, গজরা মনোরঞ্জন বণিকের বাড়ি দুর্গা মন্দির, ধনাগোদা রায়েরকান্দি শ্মশান দুর্গা মন্দির, পোয়ারকান্দি সার্বজনীন দুর্গা মন্দির, বেলতলি শীল বাড়ি দুর্গা মন্দির ও জ্যোতি লাল মাস্টার বাড়ি দুর্গা মন্দির।
কচুয়া উপজেলার মণ্ডপগুলো হচ্ছে- সাচার জগন্নাথধাম দুর্গা মন্দির, সাচার পোদ্দার বাড়ি দুর্গা মন্দির, সাচার ঘোষ বাড়ি দুর্গা মন্দির, বায়েক কালীবাড়ি দুর্গা মন্দির, বায়েক সরকার বাড়ি দুর্গা মন্দির, সাচার মধ্যপাড়া দুর্গা মন্দির, বায়েক ঠাকুর বাড়ি দুর্গা মন্দির, গোৎপুর যুব উন্নয়ন সংঘ, শিবপুর বসু বাড়ি দুর্গা মন্দির, মাঝিগাঁছা দুর্গা মন্দির, বিতারা পালবাড়ি দুর্গা মন্দির, পালাখাল সাহাবাড়ি দুর্গা মন্দির, তিলকিয়া ভিটি বেপারী বাড়ি দুর্গা মন্দির, দোহাটি হালদার বাড়ি দুর্গা মন্দির, আলীয়ারা ব্যাজ বাড়ি দুর্গা মন্দির, দারচর দাস বাড়ি, জলা তেতুইয়া সার্বজনীন দুর্গা মন্দির, ঘাগড়া আখড়া বাড়ি দুর্গা মন্দির, রাজাপুর সরকার বাড়ি দুর্গা মন্দির, তুলপাই সাহা বাড়ি দুর্গা মন্দির, আয়মা গোসাই বাড়ি দুর্গা মন্দির, হায়াতপুর বড় বাড়ি দুর্গা মন্দির, ডুমুরিয়া আখড়া বাড়ি দুর্গা মন্দির, বেতপুর মজুমদার বাড়ি দুর্গা মন্দির, নাউলা দত্ত বাড়ি দুর্গা মন্দির, নাউলা দাস বাড়ি দুর্গা মন্দির, নাউলা পূর্ব পাড়া সরকার বাড়ি দুর্গা মন্দির, গোবিন্দপুর সুতার বাড়ি দুর্গা মন্দির, চাঙ্গিনি দুর্গা বাড়ি দুর্গা মন্দির, চাঙ্গিনি মজুমদার বাড়ি দুর্গা মন্দির, পিপলকড়া বেনু মজুমদার বাড়ি দুর্গা মন্দির, পিপলকড়া বিমল মেম্বার বাড়ি দুর্গা মন্দির, মাছিমপুর সরকার বাড়ি দুর্গা মন্দির, কড়ইয়া বেপারী বাড়ি দুর্গা মন্দির, কড়ইয়া কালী বাড়ি মন্দির, কোয়া দাস বাড়ি দুর্গা মন্দির, কোয়া পোদ্দার বাড়ি, কান্দারপাড় দুর্গা মন্দির, মাসুমপুর দুর্গা বাড়ি দুর্গা মন্দির ও নাহারা দুর্গা মন্দির।
হাইমচর উপজেলার মণ্ডপগুলো হচ্ছে- পশ্চিম চরকৃষ্ণপুর জগন্নাথ মন্দির, কমলাপুর আলগী দুর্গাপুর দুর্গা দেবীর মন্দির, উত্তর চরভৈরবী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর আশ্রম, দক্ষিণ চরভৈরবী গৌড়নিতাই আশ্রম, পাড়া বগুলা মজুমদার বাড়ি দুর্গা মন্দির ও চরভাঙ্গা রাধা-গোবিন্দ মন্দির।

