ঢাকাSaturday , 3 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে জাপানি নাগরিককে গুলি করে হত্যা

Link Copied!

japaniরংপুর প্রতিনিধি : দিন দুপুরে বাংলাদেশি বংশোদ্ভূত ওসি কনিও নামে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল ১০টার দিকে রংপুরের মাহিগঞ্জে ঘটনা ঘটে।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর এমএ মাজেদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে রংপুর কোতোয়ালি, কাউনিয়া ও পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে। বর্তমানে লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
কী কারণে এ ঘটনা ঘটতে পারে তা অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি।