ঢাকাFriday , 2 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূসহ ২ জনের লাশ উদ্ধার

Link Copied!

Dead bodyগোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পৃথক স্থান থেকে এক গৃহবধূসহ দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী সিরাজুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে কাশিয়ানী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) অর্ধগলিত লাশ এবং মুকসুদপুরে কমলাপুর মধ্যপাড়া থেকে নাসিমা বেগম (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের পাশের একটি মাছের ঘেরে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ২-৩ দিন আগে ওই যুবককে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করছেন তিনি।
মুকসুদপুর থানার ডিউটি অফিসার নওশের উজ জামান জানান, মুকসুদপুরের কমলাপুর মধ্যপাড়া গ্রামের বাড়ির পাশে একটি আম গাছে গৃহবধূ নাসিমা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সিরাজুল হককে আটক করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।