ঢাকাFriday , 2 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরজে প্রত্যয়ের মরদেহ উদ্ধার

Link Copied!

rjনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের রূপনগর থেকে বেসরকারি রেডিও স্টেশনের রেডিও জকি (আরজে) সামিউল কবির প্রত্যয়ের (৩০) মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরে প্রত্যয়ের নিজ বাসা (২/১ নম্বর রোডের ৩ নম্বর বাসা) থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ব্রেইন স্ট্রোকে সামিউলের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে, সামিউলের মৃত্যু ব্রেইন স্ট্রোকেই হয়েছে বলেই তাদের ধারণা।
পরিবার বলছে, ওই বাসাতে প্রত্যয় এবং তার ছোট ভাই শফিউল কবির রিক্ত থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাতে রিক্ত তার শ্বশুরবাড়িতে থাকায় প্রত্যয় একাই বাসাতে ছিলেন। প্রত্যয় এখনো বিয়ে করেননি। ১০ বছর আগে তার বাবা আবদুল হাদিও স্ট্রোক করে মারা যান। এরপর তার মা হামিদা বেগম বিয়ে করে স্বামীর সঙ্গে অন্যত্র থাকতেন।  তবে সন্তানদের সঙ্গে তার যোগাযোগ ছিল।
প্রত্যয়ের মামা সাঈদ শামসুল করিম বলেন, শুক্রবার সকালে কাজের বুয়া বাসায় এসে প্রত্যয়ের মরদেহ দেখে আমাদের জানায়। এরপর আমরা বিষয়টি পুলিশকে জানাই। ধারণা করছি ব্রেইন স্ট্রোকে প্রত্যয়ের মৃত্যু হয়েছে। তবে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করে বলতে পারবো প্রকৃতপক্ষে কী হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই নির্ধারণ করবো মামলা করবো কি না।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হাসান বলেন, প্রত্যয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ধারণা করছি, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণও হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছি না।