ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

Link Copied!

BSFহিলি প্রতিনিধি : অবৈধপথে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিকট ফেরত দিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে তাদের ফেরত দেওয়া হয়। ফেরত আসা বাংলাদেশিরা হলেন, দিনাজপুরের কাহারোল থানার  জোতকোমন্দপুর গ্রামের সুবেন্দ্র নাথ রায়ের ছেলে রাজেশ চন্দ্র রায় (৪৬) এবং একই এলাকার স্বর্গীয় নরেশ চন্দ্র রায়ের ছেলে সুন্দর চন্দ্র রায় (৩৫)।
এর আগে সীমান্তের বিজিবি চেকপোস্টে দুই বাহিনীর মাঝে এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল জব্বার এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন হিলি বিএসএফ ক্যাম্পের সহকারী কমান্ডার সাব ইন্সপেক্টর পিসি কোস।
ফেরত আসা দুই বাংলাদেশি বলেন, ‘বুধবার দুপুরে হিলির এক দালালকে চার হাজার টাকা দেওয়া হয়। পরে তারা আমাদেরকে সীমান্তের বুড়ির বাগান নামক এলাকা দিয়ে ভারতে পার করে দেয়। সেখান থেকে বাসযোগে ভারতের রায়গঞ্জ যাওয়ার পথে হিলি বিএসএফ চেকপোস্টে বাস থেকে বিএসএফ সদস্যরা আমাদের আটক করেন।’
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল জব্বার বলেন, ‘গতকাল অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশিকে আটক করে আজ বৃহস্পতিবার সকালে তাদের আমাদের নিকট ফের দেয় বিএসএফ। পরে আমরা তাদের হাকিমপুর থানায় সোপর্দ করেছি।’