ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্ত্যক্ত করায় যুবককের কারাদণ্ড

Link Copied!

Arestকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নার্সিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে রাকিব হোসেন (২০) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় কালেক্টর চত্বরে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রাকিব হোসেন সদর উপজেলার বাড়াদী পশ্চিমপাড়া এলাকার আব্দুল রহিমের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, কালেক্টর চত্বরে জেলা উন্নয়ন মেলা চলাকালীন সময়ে সিভিল সার্জনের স্টলে এ নার্সিং শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিল রাকিব। অভিযোগ পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ জানান, অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করার অপরাধে দণ্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।