ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

Link Copied!

accidentগাজীপুর প্রতিনিধি : জেলার ভোগড়া বাইপাস এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের টোকারকান্দি গ্রামের বরজু মিয়ার ছেলে শিবলী মিয়া ও ময়মনসিংহের যাত্রাডি গ্রামের আক্কাছ আলীর ছেলে নাসির উদ্দিন।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক দুলাল হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় এলাকায় আজ ভোরে টাঙ্গাইলগামী কাভার্ডভ্যানের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে দু’টি যানের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলে এক রিকশা চালক ও অজ্ঞাত এক যাত্রী মারা যান।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালকরা পালিয়ে গেছে।
বলাকা পরিবহনের বাসটি ইউটার্ন করার কারণে টাঙ্গাইলগামী কাভার্ডভ্যানের সামনের অংশের সঙ্গে সংঘর্ষ হয়। আর এতেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।