ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হায়রে মোবাইল!

Link Copied!

narailনড়াইল প্রতিনিধি : মোবাইল ফোনে কথা বলার সময় মধুমতি নদীতে পড়ে গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবুজ শেখ (২৫) নিখোঁজ হয়েছেন।
বুধবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরির শংকরপাশা পল্টুনে এ ঘটনা ঘটে।
সবুজ লোহাগড়া উপজেলার পূর্বচরকালনা গ্রামের এনামুল শেখের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ি থেকে কালনা ফেরিঘাটে ঘুরতে বের হন সবুজ। পরে কালনা ফেরির শংকরপাশা পল্টুনের কিনারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। কথা বলতে বলতে হঠাৎ করে পল্টুন থেকে পড়ে যান নদীতে। এরপর স্থানীয় লোকজন মধুমতি নদীতে খোঁজাখুজি শুরু করলেও তাকে উদ্ধার করা যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান বিষয়টি আমার জানা নেই বলে জানান।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর কালনা ফেরির শংকরপাশা ঘাট এলাকায় ফেরি থেকে পড়ে যায় নড়াইলের বাসগ্রামের রোমান মিনা (৭)। এ সময় ভাতিজাকে উদ্ধার করতে চাচা বাবু মিনাও (৪৫) মধুমতি নদীতে ঝাঁপ দেন। এ ঘটনায় স্থানীয় লোকজন রোমানকে উদ্ধার করতে পারলেও বাবু মিনাকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।