নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পদকে ভূষিত হওয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন তাকে ধরিত্রী কন্যা অভিহিত করেছেন।
বুধবার দুপুরে এক বিবৃতিতে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পদক অর্জন বিশ্বে বাংলাদেশের মর্যাদাকে সুউচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। বাঙালি জাতির গৌরব বৃদ্ধি করেছে। আমাদেরকে গৌরবান্বিত করেছে।
তিনি বলেন, ‘শেখ হাসিনা কেবল বাঙালি জাতির অহংকার নন, তিনি এ ধরিত্রীর অহংকার। তিনি গোটা বিশ্ববাসীর অনুকরণীয় নেতৃত্বের আসনে আসীন হয়েছেন ।’
মেনন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। মন্ত্রী ধরিত্রী কন্যা শেখ হাসিনার অব্যহত অগ্রগতি ও উত্তরোত্তর সফলতা কামনা করেন ।’

