ঢাকাWednesday , 30 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একই স্থানে বিএনপির দু’গ্রুপের সভা ডাকায় ১৪৪

Link Copied!

1442পটুয়াখালী প্রতিনিধি : জেলার দশমিনা উপজেলা বিএনপির দু’গ্রুপে একই স্থানে একই সময়ে সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত এ ১৪৪ ধারা চলতে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, পটুয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খান ও জেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা গ্রুপ একই স্থানে একই সময়ে জনসভা আহ্বান করে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ১৪৪ ধারা জারি করা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।