ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিবাদের পক্ষে মাথা বের করলেই চাপা দেয়া হবে

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : লন্ডনে বসে খালেদা জিয়া যে ষড়যন্ত্র করছেন তা দেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে আওয়ামী প্রচারলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নৌ-মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা ভয়ে কচ্ছপের মতো মাথা ঢুকিয়ে রেখেছে। আমরাও সন্ত্রাসী ও জঙ্গিবাদের পক্ষে কেউ মাথা বের করলে তা চাপা দেয়ার অপেক্ষায় রয়েছি।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া আমাদের আন্দোলনের মুখে হত্যাকাণ্ড বন্ধ করে পরাজয় মেনে নিয়ে ঘরে ফিরেছেন। কিন্তু এখনো তিনি অবরোধ প্রত্যাহার করেননি।’
এসময় খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে শাজাহান আরো বলেন, ‘ভুল করেছেন, ক্ষমা চান। আপনার হুকুমে যারা মানুষ পুড়িয়ে মেরেছে তাদের এবং আপনার বিচার এ মাটিতেই হবে বলেও জানান তিনি।’ সংগঠনের সভাপতি শেখ ইকবালের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক মজিবুল হক বাদল, সিনিয়র সহ-সভাপতি এজাজ আহমেদ পান্না, যুগ্ম সম্পাদক আবু সায়েম শাহিন প্রমুখ।