ঢাকাTuesday , 22 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেডিক্যাল ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি ছাত্রদলের

Link Copied!

jcdনিজস্ব প্রতিবেদক : মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে ফের পরীক্ষা নেওয়ার দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন। ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী সাক্ষরিত এই বিবৃতি মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অন্যায় আর অবিচারের প্রতিবাদ করতে করতে দেশের মানুষ এখন ক্লান্ত। আর এই অবৈধ সরকারের আমলে জনগণের মধ্যে সবচেয়ে বেশি রোষাণলে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা।
তারা অভিযোগ করে বলেন, শুধু বিরোধী ছাত্র সংগঠন করার কারণে সরকারি বিশ্ববিদ্যালয়ে হলে থেকে ছাত্রদের পড়াশোনা করতে দেওয়া হচ্ছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ফেলে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে। আর এখন উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
ছাত্রদলের শীর্ষ এই দুই নেতা বলেন, দেশের সব ক্ষেত্রে লুটপাট চালিয়ে সরকারের নজর এখন কোমলমতি শিক্ষার্থীদের ওপর। পিএসসি থেকে সম্মানের ভর্তি পরীক্ষা, প্রতিটি স্তরের প্রশ্নপত্র ফাঁস-এখন সরকার দলীয় লোকজনের দ্রুত উপায়ে টাকা কামানোর হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।
এসব কাজে সরকার প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে অভিযোগ করে তারা বলেন, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যম আর সুশীল সমাজের লোকজন প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে একশত ভাগ নিশ্চিত হলেও সরকার তাতে কর্ণপাত করছে না। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা এই অপকর্মের সঙ্গে সরাসরি জড়িত।