ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াতের ‘বর্বরতা’ নিয়ে আ.লীগের ফটোঅ্যালবাম

Link Copied!

A.legeeনিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াত জোটের ‘অগ্নিসন্ত্রাসের’ বিভিন্ন চিত্র তুলে ধরে একটি ফটো অ্যালমাব বের করেছে আওয়ামী লীগ। রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ অ্যালবামের মোড়ক উন্মেচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, যতদিন পর্যন্ত অগ্নিসন্ত্রাসী এই নির্মম শত্রুকে সম্পূর্ণরুপে পরাজিত করে রাজনৈতিক নির্বাসন দেয়া না যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। এরা জনগণের সামনে কোনদিন টিকবে না। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চলেছি। এগিয়ে যাবো।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এইচ টি ইমাম আরো বলেন, অগ্নি সন্ত্রাসীরা যে তাণ্ডব শুরু করলো। এরকম তাণ্ডব আমরা কখনো দেখিনি, কখনো চিন্তাও করতে পারিনি।’
তিনি বলেন, ২০১৩ সালে আমরা ‘রক্তাক্ত বাংলাদেশ’ অ্যালবাম বের করেছিলাম। প্রথমে বাংলায় ছিল। পরবর্র্তীতে ইংরেজীও বের করেছিলাম। এটি দেশে-বিদেশে দিয়েছি, ব্যাপক সমাদৃত হয়েছে। ইউরোপ-আমেরিকায় সবাই দেখেছে। দেখে তারা বলেছে, মানুষ এই রকম নির্মম নৃশংস হতে পারে! এখন সন্ত্রাসের উপরে ফটো অ্যালবাম বের করছি। এটিই আমাদের শেষ নয়। আরো চলতে থাকবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপ-পরিষদের সদস্য সচিব ড. হাছান মাহমুদ বলেন, রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যার যে মহোৎসব বাংলাদেশে হয়েছে, তা বিএনপি-জামায়াতের নেতৃত্বে হয়েছে। পৃথিবীর কোনো দেশে রাজনীতির নামে এমন বীভৎসতা, সমসাময়িক সময়ে হয়নি
তিনি আরো বলেন, কাকতালীয়ভাবে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবর রহমান বলেছেন, বাংলাদেশে মানুষ হত্যার মহোৎসব চলছে। তিনি সত্য বলেছেন। আর এই মহোৎসবের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি এবং তার  সহযোগী হচ্ছে জামায়াত। তারাই রাজনীতির নামে বাংলাদেশে মানুষ হত্যার মহোৎসব শুরু করেছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী। এছাড়াও প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ সিদ্দিকী বিটু, সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ।