ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাংলাদেশ পৈশাচিক হত্যার দেশে পরিণত হয়েছে’

Link Copied!

Mahbubur Rahmanনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পৈশাচিক হত্যার দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘রাজনৈতিক সংকট সামাধানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনের বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহবুবুর রহমান বলেন, শিশু থেকে ৮০ বছর বয়সের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। হত্যা, খুন, রাহাজানি, শিশুনির্যাতন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
দেশের চলমান সংকটকে রাজনৈতিক ও গণতন্ত্রের সংকট উল্লেখ করে তিনি বলেন, এ সংকটের সৃষ্টি হয়েছে ৫ জানুয়ারি ভুয়া নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করা হয়েছে।
তিনি আরো বলেন, চলমান সংকট দিন যত যাচ্ছে তীব্র থেকে তীব্র হচ্ছে। এ সংকট থেকে বের হওয়ার জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার। যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। এর বাইরে গোজামিলের রাজনীতির সুযোগ নেই।
আয়োজক সংগঠেনর সাধারণ সম্পাদক হুমায়ন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।