ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের পরই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
চলছে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ

Link Copied!

Catraleeg logoনিজস্ব প্রতিবেদক : আসন্ন কোরবানির ঈদের ছুটির পরই ঘোষণা হবে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি। কমিটিতে  স্থান পেতে পদপ্রত্যাশীদের আবারো দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। জানা গেছে, ‘সেই সিন্ডিকেট’কে ঘিরেই তদ্বির ও লবিং চালাচ্ছেন পদপ্রত্যাশীরা।
গত ২৫-২৬ জুলাই ছাত্রলীগের সম্মেলন হলেও দেয়া হয় ৫ সদস্যের একটি অপূর্ণাঙ্গ কমিটি। অভিযোগ উঠেছিল কতিপয় মন্ত্রী, এমপি, সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাদের একটি সিন্ডিকেট ওউ কমিটি গঠনে ভূমিকা রেখেছিল। সেই সিন্ডিকেটটি এবারও একই ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঈদুল আযহার পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে এমন আভাস পাওয়ায় পুনরায় নানা তদ্বির ও লবিং শুরু করেছেন পদপ্রত্যাশীরা। তারা পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে এলাকাভিত্তিক দলীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা-মন্ত্রী ও ছাত্রলীগের সাবেক নেতাদের কাছে ধর্না দিচ্ছেন। চেষ্টা করছেন সিন্ডিকেটের নজরে আসতে। যে সিন্ডিকেটটি ছাত্রলীগের কমিটি দিয়েছিল সে সিন্ডিকেটের বাইরে গিয়ে কেন্দ্রীয় কমিটি থেকে ছিটকে পড়তে চাচ্ছেন না ছাত্রলীগের পদপ্রত্যাশীরা।
পদপ্রত্যাশীদের কেউ কেউ বলছেন, এখন আর ভিন্ন কিছু চিন্তা করার সুযোগ নেই। অতীতে যারা ওই সিন্ডিকেটের সিদ্ধান্ত উপেক্ষা করেছেন তারাই কমিটিতে স্থান পাননি। তাই এখন আর বসে থাকার সুযোগ নেই। পদপ্রত্যাশীরা প্রত্যেকে নিজেদের মতো করে ‘বড় ভাই’দের সঙ্গে যোগাযোগ করছেন।
উল্লেখ্য, গত ২৫-২৬ জুলাই ছাত্রলীগের সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক হন এস এম জাকির হোসাইন। সেদিন রাতেই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আরো তিন সদস্য মিলিয়ে মোট ৫ সদস্যের অপূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন। অন্য তিন পদের মধ্যে-সহ-সভাপতি হন আজিজুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হন আসাদুজ্জমান নাদিম এবং সাংগঠনিক সম্পাদক হন মোবারক হোসেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গকরণের ব্যাপারে সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘ঈদুল আযহার পরে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হতে পারে।
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় ‘সিন্ডিকেটের’ ভূমিকার বিষয়টি অস্বীকার করে সোহাগ বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তাই বয়স আছে, মেধাবী ছাত্র এবং সংগঠনের প্রতি কমিটেট যারা তাদেরকেই পূর্নাঙ্গ কমিটিতে স্থান দেয়া হবে। এখানে সিন্ডিকেট বলতে কিছু নেই।’
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি কবে নাগাদ দেয়া হবে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে কাজ করছি। আশা করছি ঈদের ছুটির পরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারবো।’
ছাত্রলীগের কমিটিতে কোনো সিন্ডিকেট চলছে কি না এমন এম প্রশ্নের জবাবে সংগঠনের সাধারণ সম্পাদকও বলেন, ‘ছাত্রলীগে সিন্ডিকেট বলে কিছু নেই।’