ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ শিক্ষার্থীর একসঙ্গে আত্মহত্যা

Link Copied!

Suisideনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বারিধারা এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী একই ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। তারা হলেন- সাজিদ হাসান হৃদয় ও নুসরাত জাহান মিরা। তাদের সহপাঠীরা জানান, হৃদয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ এবং মিরা ফার্মেসি বিভাগের ছাত্রী ছিলেন।
শুক্রবার রাতে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
ভাটারা থানার ওসি নুরল মুত্তাকিন বলেন, ‘ঘটনাটি আত্মহত্যা বলে জানা গেছে। তবে এর কারণ জানা যায়নি। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ছেলেটির গ্রামের বাড়ি জামালপুরে এবং মেয়েটির গ্রামের বাড়ি নারায়গঞ্জের বন্দরে।’
পুলিশ সূত্রে জানা গেছে, বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ৬ নম্বর রোডের ২০৪ নম্বর বাড়ির বি-১ এর ফ্লাটে কয়েকজন ছাত্র মেস করে থাকে। সেখানেই ছিলেন হৃদয়। মাঝে-মধ্যে মিরা তাদের মেসে আসতেন। শুক্রবার দুপুরেও আসেন।
মেসের সদস্য ইসরাত হোসেন জানান, তিনি দুপুরে বাসা থেকে বের হওয়ার সময় মিরাকে আসতে দেখেন। হৃদয় ও মিরার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক বলেও জানান ইসরাত। তিনি বলেন, শুক্রবার রাতে বাসায় ফিরে দেখেন হৃদয়ের কক্ষে দুজন একই ফ্যানে ঝুলছেন। পরে ইসরাত পুলিশের কাছে খবর দেন। বাসাটির ফ্লোরে তোষক বিছানো রয়েছে। হৃদয় একটি কাপড় দিয়ে ও মিরা সবুজ রংঙের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। ফ্লোর থেকে পা এক হাত উপরে দেখা গেছে বলে জানান ইসরাত।