ঢাকাFriday , 18 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহর রক্ষা বাঁধ ঝুঁকিতে

Link Copied!

floodরাজশাহী প্রতিনিধি : বুলনপুর টি গ্রোয়েন এলাকায় সিসি ব্লক ভেঙে শহর রক্ষা বাঁধের প্রায় ৪০০ গজ এলাকার মাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বন্যার পানি নেমে যাওয়াতে এ ভাঙন দেখা দিয়েছে।
বাঁধের মাটি ভেঙে যাওয়ায় বাঁধের অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। এর ফলে হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ।
এ ছাড়া বাঁধের ধারে লাগানো বেশ কয়েকটি নারিকেল গাছ পদ্মার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাজশাহী পুলিশ লাইন কর্তৃপক্ষ সৌন্দর্যবর্ধনের জন্য জন্য শহর রক্ষা বাঁধে এ গাছগুলো রোপণ করেছিল। অভিযোগ রয়েছে, পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংরক্ষণে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এ ভাঙন শুরু হয়েছে।
তবে পাউবোর কর্মকর্তারা এটাকে ‘আকস্মিক দুর্ঘটনা’ হিসেবে আখ্যায়িত করছেন। তারা বলছেন, ওই এলাকায় সিসি ব্লক করা হয়েছিল ২০০০ সালে। সিসি ব্লক বাঁধের ভেতর মাটির নিচে বসানো থাকে, যা কংক্রিট দিয়ে নির্মাণ করা হয়। সিসি ব্লক করার পর বাঁধের নিচে বিগত কয়েক বছর ধরে চর পড়ে ভরাট হয়ে যায়।
এ ছাড়া গত দুই থেকে তিন বছর ধরে রিভার ইরোশনের মাধ্যমে চরের মাটি সরে যেতে থাকে। গতবছর এটা সরে যায় আরো বেশি।
পাউবোর কর্মকর্তারা জানান, বাঁধে সিসি ব্লক থাকার কারণে চরের মাটি সরে গেলেও কোনো সমস্যা হবার কথা না। কিন্তু গত ১৪ তারিখ থেকে আকস্মিকভাবে ওই এলাকায় রিভার ইরোশন করে সিসি ব্লক ভেঙে বাঁধের প্রতিরক্ষা ভেঙে যাওয়ার কারণে মাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, সিসি ব্লক থাকার কারণে মাটি সরে গেলেও কোনো আশঙ্কা থাকার কথা না। কিন্তু রিভার ইরোশনের মাধ্যমে হঠাৎ করে সিসি ব্লক ভেঙে বাঁধের প্রতিরক্ষা ভেঙে পড়ে। এটা ডিজাইনের সমস্যা কী না বলতে পারব না। এখন সাময়িকভাবে শ্যামপুর থেকে সিসি ব্লক এনে বুলনপুরে প্রতিরক্ষা গড়ে তোলা হচ্ছে। মঙ্গল ও বুধবার দুইদিন সিসি ব্লক করে প্রতিরক্ষা গড়ে তোলা হয়েছে।
হারুন অর রশিদ আরো বলেন, পাউবোর ১০ হাজার জিও ব্যাগ পড়ে ছিলো। তৃতীয়বারের মতো দরপত্র আহ্বান করে ব্যাগগুলো একজন ঠিকাদারকে দেওয়া হয়েছে। ঠিকাদারকে বলা হয়েছে ওখানে পর্যাপ্ত জিও ব্যাগ দেয়ার জন্য। সিসি ব্লকের সঙ্গে জিও ব্যাগ দিলে আপাতত বাঁধকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।