নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে দুই কেজি একশ’ গ্রাম স্বর্ণসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল বৃহস্পতিবার রাত ২টার বিমানবন্দরের ক্যানপি এলাকার বাইরে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- আবু ইউসুফ আলী (৩১) ও মাসুদ মিয়া (৩৮)।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে এয়ার এশিয়ার একে-৭১ ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসে ওই দুই যুবক। ক্যানপি এলাকার বাইরে তাদের গতিবিধি সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় তাদের ব্যাগ থেকে দুই কেজি একশ’ গ্রাম ওজনের ২১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার দাম আনুমানিক ৯৫ লাখ টাকা।
তানজিনা আরো বলেন, আটক ব্যক্তিদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

