ঢাকাFriday , 18 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়াকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে ধর্মঘট

Link Copied!

hatiaনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ ও হাতিয়াকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবিতে উপজেলা পরিষদের সামনে মাববন্ধন এবং অবস্থান ধর্মঘট পালন করেছে পানিবন্দি প্রায় তিন হাজার এলাকাবাসী। এ সময় বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ১৫-২০ কিলোমিটার পথ পায়ে হেঁটে উপজেলা পরিষদের সামনে এসে বিক্ষোভ করে।
বৃহস্পতিবার দুপুরে সুখচর রক্ষা ও উন্নয়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।
কর্মসূচি পালনের জন্য সকালে সুখচর ইউনিয়ন থেকে পায়ে হেঁটে ওছখালীস্থ উপজেলা পরিষদের সামনে হাজির হয় বিক্ষুদ্ধ এলাকাবাসী। হাজার হাজার লোক নলচিরা-জাহাজমারা প্রধান সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় ওই এলাকায় স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয় বিক্ষোভকারীরা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন, মাস্টার আনোয়ার হোসেন, মো. জহির উদ্দিন, আবুল খায়ের প্রমুখ।
ওয়ার্কার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন জানান,গত পূর্ণিমা ও অমাবষ্যার জোয়ারে সুখচর ইউনিয়নের রামচরণ বাজার, বৌ বাজার, হরিণ বাজার, চেয়ারম্যান বাজার ও সাধু বাজার এলাকা ৫-৬ ফুট পানিতে প্লাবিত হয়। জোয়ারের স্রোতে এসব এলাকার রাস্তাঘাট, কালভার্ট ভেঙে আভ্যন্তরীণ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া-আসা অসম্ভব হয়ে পড়ায় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত মো. মঈন উদ্দিন জানান, ভারী বর্ষণ ও স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার অব্যাহত থাকায় দ্বীপের নিচু এলাকাগুলোর কিছু অংশ পানির নিচে প্লাবিত হয়েছে। এলাকাবাসীর লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।