নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৫ টিকিট কালোবাজারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৩। এ সময় তাদের কাছ থেকে টিকিট বিক্রির ২ লাখ ৩০ হাজার টাকা, ৫টি মোবাইল সিম, ৭টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া কালোবাজারিরা হলেন, সেলিম (৪০), কালু (৩৫), বাবুল (৩০), জাহাঙ্গির (৩৫) ও কালাম (৩০)।
বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম।
র্যাব ৩ এর অতিরিক্ত অধিনায়ক মেজর মহিউদ্দিন জানান, এরা একটি সংঘবদ্ধ কালোবাজারি চক্র। তারা বৃহস্পতিবারের টিকেট কয়েকদিন আগে সংগ্রহ করে রাখে। ৫০০ টাকার টিকিট তারা ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে আসছে। এদের বিরুদ্ধে অভিযান এখনো অব্যাহত আছে।
র্যাব-৩ এর সিইও গোলাম সরওয়ার বিভিন্ন গণমাধ্যমে কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন বলে জানান।

