মাদারীপুর প্রতিনিধি : কোরবানি ঈদের আর মাত্র ৯ দিন বাকি। এবারের কোরবানি ঈদে ঘরমুখি মানুষের জানমালের নিরাপত্তা দিতে জেলার কালকিনিতে পুলিশের পাশাপাশি গ্রামপুলিশরাও পাহারা দিচ্ছে। এরফলে নিরাপদে নিজ ঘরে ফিরতে পারছে বিভিন্ন শহর থেকে আশা কর্মজীবী মানুষরা।
গ্রামপুলিশ ও সাধারণ মানুষ জানায়, প্রতিবছর কোরবানির ঈদের আগ মুহূর্তে উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে রাতে ফেরা ঘরমুখি মানুষের পরতে হতো ছিনকারী ও চোর ডাকাতের কবলে। খোয়া যেত নগদ অর্থ এবং মালামাল। সেই কথা চিন্তা করে এবারে ঈদের ৯ দিন আগেই কালকিনি থানা ও ডাসার থানা পুলিশের পাশাপাশি গ্রামপুলিশ দিয়ে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। গ্রাম পুলিশের তৎপরতায় আগের বছরের মতো চুরি, ডাকাতি ও ছিনতাই অনেকটাই কমে গেছে। এতে ঘরমুখি মানুষ রক্ষা পাচ্ছে সকল বিপদ থেকে। এদিকে এ পাহাড়ার কারণে নিষ্ক্রিয় হয়ে পড়েছে চোর-ডাকাত ও ছিনতাইকারীরা।
এ ব্যাপারে পাহারারত গ্রামপুলিশ নূর মোহাম্মদ সরদার, আ. জলিল, মো. মিরাজ ও আজগর আলীসহ কয়েজন বলেন, ‘নারীর টানে ঈদে ঘরেফেরা মানুষগুলো আগে রাতে চোর-ডাকাতের ভয়ে নিজ বাড়িতে আসতে সাহস পেত না। আর এখন রাতে আমাদের পাহারা বসানোর কারণে তার নির্ভয়ে বাড়ি ফিরতে পারছে।’
ঈদে ঘরে ফেরা নজরুল মোল্লা, লিটন খান ও হাবিব বেপারীসহ কয়েকজন বলেন, ‘আমরা আগে রাতের বেলা রাস্তা দিয়ে ঈদের সময় বাড়িতে আসতে ভয় পেতাম। এমনকি অনেক সময় আমাদের চোর-ডাকাতের কবলে পড়তে হতো। কিন্তু এ বছর গ্রাম পুলিশের পাহারার করণে নিরাপদে বাড়ি ফিরতে পারছি।’
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপাসিন্দু বালা ও ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে এবার আমরা দুই থানা পুলিশের পাশাপাশি গ্রামপুলিশ পাহারার ব্যবস্থা করেছি। যাতে করে সাধারণ মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে।

