নড়াইল প্রতিনিধি : জেলার নড়াগাতিতে ৫ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, জেলার নড়াগাতি থানার বি.পাটনা গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে সামাদ বিশ্বাস(১৮), ঘড়িডাঙ্গা গ্রামের তারা মোল্যার ছেলে সোহাগ মোল্যা (১৮) একই গ্রামের কোবাদ আলীর ছেলে সবুজ খান (১৮)
এদের মধ্যে সামাদকে এক মাস, সোহাগ মোল্যাকে তিন মাসের বিনাশ্রম ও সবুজকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
নড়াগাতী থানার ওসি আব্দুল জলিল জানান, বুধবার দুপুরে নড়াগাতি থানার চোরখালী সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এলাকাবাসী ওই তিন যুবককে পিটুনি দিয়ে পুলিশে দেয়। রাতে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

