কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, শাহপরীরদ্বীপের মৃত আবুল হাশেমের ছেলে আবু তাহের (৫০) ও মৃত আবুল হোসেনের ছেলে করিম উল্লাহ (৪২)।
বৃহস্পতিবার ভোরে শাহপরীর দ্বীপ এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে শাহপরীর দ্বীপ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী। টেকনাফ থানায় এ দুজনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

