ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে অপহৃত ২ ব্যক্তি পাবনায় উদ্ধার

Link Copied!

Kidnapপাবনা প্রতিনিধি : নাটোর থেকে হেলাল উদ্দিন (৩৫) ও মাসুদ পারভেজ (৩৭) নামের অপহৃত দুই ব্যক্তিকে পাবনার চাটমোহর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মথুরাপুর কলাপাড়ার একটি বাগান থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন- নাটোর সদর উপজেলার মীরপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে হেলাল উদ্দিন ও ভবানীপুর গ্রামের প্রাণ মোহাম্মদের ছেলে মাসুদ পারভেজ।
আটককৃতরা হলেন-চাটমোহর থানার রতনপুর গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে মুকুল হোসেন (২৮), মাঝগ্রামের হাসান শেখের ছেলে হাসিনুর শেখ, একই গ্রামের আকবার আলীর ছেলে আব্দুর রহিম, মথুরাপুর মণ্ডল পাড়ার শাজাহান আলীর ছেলে আলিম হোসেন।
চাটমোহর থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানা পুলিশ জানতে পারে যে, নাটোর থেকে দুই ব্যক্তিকে বুধবার রাত ১২টার দিকে অপহরণ করে মুক্তিপণের দাবি জানিয়ে চাটমোহর উপজেলার মথুরাপুর কলাপাড়ার একটি বাগানে তারা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকারের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে অপহৃত হেলাল ও পারভেজকে উদ্ধার করেন। এ সময় অপহরণ চক্রের ৪ সদস্য মুকুল, হাসিনুর, রহিম ও আলিমকে আটক করা হয়।
অপহরণের কারণ জানতে পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছেন। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।