ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলিন্ডার বিস্ফোরণে পুলিশসহ দগ্ধ ৯, নিহত ১

Link Copied!

ACকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ট্রাকের ধাক্কায় গোয়েন্দা পুলিশের গাড়িতে আগুন লেগে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চার পুলিশ ও পাঁচ আসামিসহ মোট নয়জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ চারজন আসামিকে গ্রেপ্তার করে রাজধানীতে ফেরার পথে মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে পুলিশের মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. আজিজ।
আহতদের মধ্যে এসআই আবদুল মালেকের শরীরের ৩৮ শতাংশ, কনস্টেবল নুরুল হাসানের ৮ শতাংশ, শরীফুল ইসলামের ৪ শতাংশ, আনোয়ার হোসেনের শরীর ৫ শতাংশ পুড়ে গেছে।
এছাড়া এবং আসামি নাজিম উদ্দিনের ৩৩ শতাংশ, শওকত আলীর ৮৭ শতাংশ, সাদ্দাম হোসেনের ১৮ শতাংশ, বশিরের ২৭ শতাংশ এবং আবদুস শুকুরের ২৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে বলে ঢামেক বার্ন ইউনিট সূত্রে জানা গেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন জানান, ঢাকা ডিবি পুলিশের একটি টিম তিনটি প্রাইভেটকার যোগে ঢাকায় ফিরছিল। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের গাড়ির বহরটি আমজাদের বাজারের কাছে সুজাতপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে মালবাহী একটি ট্রাক তাদের বহনকারী একটি মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে অকটেনচালিত মাইক্রোবাসটির পেছনে রিজাভ ট্যাঙ্কে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে ডিবি পুলিশের ওই মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই এক কনস্টেবলের মত্যু হয়। আহত হয়েছেন চার পুলিশ সদস্য ও পাঁচ আসামিসহ মোট নয়জন।
খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে ভোর সাড়ে পাঁচটায় আহতদের ঢাকায় নিয়ে আসা হয়।