ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেলে ভর্তির প্রশ্নপত্র ফাঁস: মূলহোতাসহ গ্রেপ্তার ৪

Link Copied!

Question-outনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী থেকে মেডিকেল কলেজে ভর্তির প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরা হলেন- জসিম উদ্দিন ও ডা. শোভন। অন্য দুইজনের নাম এখনো জানা যায়নি। গতকাল মঙ্গলবার রাতে ডিওএইচএস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকার চেক, প্রশ্ন ও উত্তরপত্র পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচহাক মাকসুদুল আলম।
বুধবার দুপুর ২টায় উত্তরায় র‌্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।