ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে সনাতন পদ্ধতিতে গরু পালন

Link Copied!

cowমানিকগঞ্জ প্রতিনিধি : আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মানিকগঞ্জে গরু মোটা-তাজাকরণের সনাতন সুষম দেশীয় খাদ্য ব্যবহার করছে খামারিরা। কোরবানীর পবিত্রতা রক্ষার পাশাপাশি জনস্বার্থের কথা চিন্তা করে দেশীয় এ পদ্ধতি বর্তমানে জেলার কয়েকটি উপজেলার অর্ধশত খামারে ব্যবহৃত হচ্ছে।
প্রতিবছরের মতো এবারো মানিকগঞ্জের প্রায় প্রত্যেক উপজেলায় ছোট বড় সব কয়েকটি খামারে গরু পালন করছে। খামারিদের পাশাপাশি কিছু বাড়িতেও গরু পালন করছে। এবারের কোরবানির ঈদকে সামনে রেখে জেলায় প্রায় কয়েক লাখ গরু পালন করছে। গরুর খাদ্যের তালিকায় আছে খড়, খৈল, ভুসি, নালিসহ উন্নত জাতের ঘাস। এবার ভারত থেকে গরু না আসার কারণে গরু চাষীদের চোখে-মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে।
সাটুরিয়ার হরগজ এলাকার মোসলেম উদ্দিন বলেন, ‘প্রায় এক বছর ধরে আমি গরু লালন-পালন করছি দুইটা টাকার জন্য। ভারত থিকা যদি গরু না আসে তাইলে কয়টা টাকা পামু।’
দরগ্রাম এলাকার লুৎফর মিয়া জানান, আমি প্রতি বছর গরু পালন করি। এবার আমার খামারে ২০টা গরু আছে। একটা গরুর পিছনে আমার প্রতিদিন প্রায় ১ হাজার টাকা খরচ। বাজার যদি ভালো যায় তবে দুইটা টাকার মুখ দেখতে পামু।
এ বিষয়ে জেলা প্রাণী কর্মকর্তা ডা. আবদুল হালিম জানান, আসন্ন কোরবানির ঈদে মানিকগঞ্জ জেলা নিরাপদ গো-সম্পদ উৎপাদন করতে পারে সেজন্য প্রান্তিক চাষীদের সঙ্গে একাধিক মতবিনিময় করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘খুব স্বাভাবিক প্রক্রিয়ায় গরু মোটাতাজাকরণ প্রক্রিয়ার কাজ চলছে। এবার যে গরু জেলায় পুষ্টকরণ প্রক্রিয়ায় আছে তা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকার চাহিদা মেটাতে পারবে। ঈদকে সামনে রেখে ১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।