ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ইয়াবাসহ ২ রেহিঙ্গা আটক

Link Copied!

Yabaকক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ১ হাজার ৫০টি ইয়াবাসহ মিয়ানমারের ২ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
বুধবার সকাল ১০টার দিকে নয়াপাড়া সড়ক থেকে ইয়াবাসহ ওই ২ জনকে আটক করে নয়াপাড়া বিওপি সদস্যরা।
আটকরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নাকপুরা এলাকার মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (২২) ও মংডু নয়াপাড়া এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে ছৈয়দ নুর (২২)।
টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান জানান, বিজিবি সদস্যরা নয়াপাড়া সড়কে টহল দেয়ার সময় সন্দেহ হলে ২ তরুণের শরীর তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০টি ইয়াবা উদ্ধার করে। আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।
আটক ২ রোহিঙ্গার বিরুদ্ধে টেকনাফ থানায় অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।