ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিকিট কালোবাজারি সন্দেহে আটক ৬

Link Copied!

Arrestনিজস্ব প্রতিবেদক : টিকিট কালোবাজারি সন্দেহে ৬ জনকে আটক করেছে কমলাপুর রেলওয়ে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।
রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, ওই ৬ জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অপরাধ প্রমাণিত হলে তাদের শাস্তি দেয়া হবে।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, যেকোনো ধরনের কালোবাজারি রোধে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। টিকিট বিক্রিতে এখনো কোনো অনিয়ম হয়নি। আশা করি, যাত্রীরা নির্দিষ্ট সময়ে ট্রেনে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবে।