ঢাকাTuesday , 15 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ৫ ডাকাত আটক

Link Copied!

Ashuliaআবুল হায়াত বাচ্চু, সাভার : আশুলিয়ায় ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে আশুলিয়ার পুরাতন ডিইপিজেড সংলগ্ন ভাদাইল মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি হাইজ গাড়ী ( ঢাকা মেট্রো চ ১৫-৩৬৩৮) সহ ১ টি বিদেশী পিস্তল, ২ টি চাপাতি, ৭ টি মোবাইল ফোন ও নগদ ৭৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরির্দশক(এসআই) শফিউল আজম(পিপিএম)।
আটককৃতরা হলো-আরিফুর রহমান (৩২)। সে মাদারীপুর জেলার আনোয়ারে ছেলে এবং মোঃ রনি চাঁদপুরের আক্কাস ব্যাপারীর ছেলে। হারুন (৪২) পিতা মইজুদ্দীন হাওলাদার, শহীদ মিয়া (৩২) পিতা মৃত শাজাহান মিয়া ও মাহবুব খান পিতা মৃত আব্দুস সোবাহান। এই তিন সদস্যের ঝালকাঠী জেলায় বাড়ী।
এবিষয়ে,আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল মোঙ্গলবার সকালে প্রেসবিফিং এ বলেন, আটককৃতরা বিভিন্ন এলাকায় দির্ঘদিন যাবৎ ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ  ব্যাপারে থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।