ঢাকাTuesday , 15 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র গুলি ও কোকেনসহ ৩ জন গ্রেফতার

Link Copied!

Handcupযশোর প্রতিনিধি : যশোরের কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও কোকেনসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।
আটককৃতরা হলো ঝুমঝুমপুর ওমরপাড়ার আবদুল মজিদের ছেলে সুমন (২৮), বকচর বিহারি কলোনি এলাকার মাহবুবুল ইসলামের ছেলে মেজবাউল ইসলাম (৩০) এবং খুলনা খালিশপুরের মোস্তফা আলীর ছেলে ইমরান সবুজ (২৬)। সোমবার দুপুরের দিকে তাদের আটক করা হয়।
র‌্যাব জানায়, ঝুমঝুমপুর চান্দের মোড়ের তুষার ইমরানের বাড়ির ভাড়াটিয়া জাবেদ উদ্দিনের ঘরে কয়েকজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে- এমন সংবাদ পায় র‌্যাব। এই খবরের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার কওসার হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় জাবেদ উদ্দিন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে সেখান থেকে সুমন, মেজবাউল ও সবুজকে ধরে ফেলেন র‌্যাব সদস্যরা।
পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে তিনটি পিস্তল, ৭০০ গ্রাম বোমা তৈরির সরঞ্জাম ও ১৭০ গ্রাম কোকেন উদ্ধার করে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।