ঢাকাTuesday , 15 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

Link Copied!

Guli-ময়মনসিংহ প্রতিনিধি : জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহর উদ্দিনকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি নিগুয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি মাখল কাইলদার গ্রামে।
স্থানীয়রা ও গফরগাঁয়ের পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, নিগুয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মহর উদ্দিন সোমবার রাতে পার্শ্ববর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার থেকে বাড়ি ফেরার পথে গফরগাঁওয়ে পাইথল ইউনিয়নের ডুবাইল গ্রামের বশিরের দোকানে চা পান করছিলেন। রাত ১০টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত মহর উদ্দিনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তার উপর ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত ১১টার দিকে মারা যান।
রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার পায়ে ও মাথায় গুলি ও রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই জহর আলী অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ডটি ঘটেছে। গফরগাঁওয়ের পাগলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।