ঢাকাTuesday , 15 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

Link Copied!

Accidentনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জের সোনামিয়া বাজার এলাকায় একটি ব্যাটারিচালিক অটোরিকশার চাপায় ফাহিম হোসেন (৬) নামে প্রথম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফাহিম আদমজীর সোনামিয়ার বাজার এলাকার মিজানুর রহমানের ছেলে।  সে সফর আলী উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে ফাহিম হোসেন রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ফাহিম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রটি মারা যায়। এ ঘটনায় অটোরিকশাটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় মামলা হয়নি।