কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে মিম (১০) ও ঋতু (৯) নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দৌলতপুরের দাড়েরপাড়া গ্রামের শুকচাঁদের মেয়ে মিম (১০) ও একই গ্রামের রিয়াজুলের মেয়ে ঋতু (৯) পার্শ্ববর্তী গৈরির বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে দুপুর ১টার দিকে তাদের লাশ উদ্ধার করে।
মিম দাড়েরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি ও ঋতু তৃতীয় শ্রেণিতে পড়ত।

