নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকা থেকে রোববার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
সোমবার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলায়ার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আটককৃতরা হলো- ময়মনসিংহ ত্রিশালের বাবুপুর গ্রামের মৃত. একিন আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩২) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নলগড়িয়া গ্রামের মৃত. মো. জুলমত খাঁনের ছেলে মো. সিরাজ খান (৪০)।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বস্তা গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে। এসময় একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। বস্তায় কসটেপে মুড়ানো অবস্থায় পৃথক ৫০টি প্যাকেটে ওই গাঁজাগুলো ছিল।

