ঢাকাSunday , 13 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Link Copied!

Repedনিজস্ব প্রতিবেদক : রাজধানীর রূপনগর থানাধীন দুয়ারীপাড়া  এলাকায় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির এক প্রতিবন্ধী ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে রোববার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
প্রতিবন্ধী শিশুটির মা রওশন আরা জানান, শুক্রবার বিকেলে শিশুটির খালাতো বোনের স্বামী আজাদ ও তার দুই সহযোগী শিশুটিকে জোর করে টেনে বাড়ির পাশের আরেকটি বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন তারা। পরে ঘটনাটি স্থানীয় মনির নামে এক ব্যক্তিকে জানানো হয়। মনির আজাদের পক্ষ থেকে ১৫ হাজার টাকায় বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এতে রাজি হয়নি শিশুটির পরিবার।
শিশুটির বাবা চায়ের দোকানদার ‍জুলহাস মিয়া জানান, গত দুদিন কয়েক দফায় ঘটনাটি মীমাংসা করতে ব্যর্থ হয়ে আজ রোববার দুপুরে মেয়েকে ঢামেকে ভর্তি করানো হয়।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ এসে এ বিষয়ে তদন্ত করবেন।
অন্যদিকে রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, তারা এ রকম কোনো  ঘটনার অভিযোগ পাননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। আর অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।