ঢাকাSaturday , 12 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার

Link Copied!

Human Traffickingকক্সবাজার প্রতিনিধি : আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য দিল মোহাম্মদকে (৪৫) তার এক ভাইসহ টেকনাফ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।দিল মোহাম্মদ শাহপরীর দ্বীপ এলাকার মৃত. সুলতান আহমদের ছেলে এবং দীর্ঘ দিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করে সাগর পথে মানবপাচারের জড়িত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় আন্তর্জাতিক চক্রের ১১ সদস্যের একজন এ দিল মোহাম্মদ।
তার ভাই মোহাম্মদ ইউনুছও (৩৫)  মানবপাচারকারী চক্রের সদস্য।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দাকার রাইজিংবিডিকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় আন্তর্জাতিক চক্রের ১১ সদস্যের একজন দিল মোহাম্মদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকলেও সম্প্রতি শাহপরীর দ্বীপ ফিরে আসে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে কয়েকদিন ধরে। অভিযানের ধারাবাহিকতায় শনিবার তাকে ভাইসহ গ্রেফতার করা হয়। এই দুই জনের বিরুদ্ধে টেকনাফ থানাসহ বিভিন্ন থানায় মানবপাচার, পাচারকালে মুক্তিপণ ও হত্যা মামলা রয়েছে।