ঢাকাSaturday , 12 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকাত ভেবে পুলিশ আটক

Link Copied!

policeচট্টগ্রাম প্রতিনিধি : পটিয়া উপজেলায় মদ উদ্ধার করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন তিন পুলিশ সদস্য ও তাদের এক সোর্স। এসময় পুলিশের এক এসআই ও দুই কনস্টেবল লাঞ্ছিত হয়েছেন।
শুক্রবার রাত ১টার দিকে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, ‘গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৈড়লার টেক এলাকার স্বপন ধরের বাড়িতে পুলিশ মদ উদ্ধারে গিয়েছিল। এসময় বাড়ির ভেতর থেকে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করলে জনতা পুলিশকে ডাকাত ভেবে ধরে ফেলে।’
তিনি আরো জানান, এএসআই মশিউর রহমান, দুই কনস্টেবল এবং তাদের সোর্স এনামকে আটক করে জনতা স্থানীয় একটি স্কুলে নিয়ে আটকে রাখে। পরে আমরা ঘটনাস্থলে গেলে ভুল বোঝাবুঝির অবসান হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আশপাশের এলাকায় প্রায় পুলিশ অভিযান চালিয়ে থাকে। এতে অনেক সময় নিরীহ লোকজন হয়রানির শিকার হয় বলে অভিযোগ রয়েছে।