ঢাকাFriday , 11 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে গৃহবধূর আত্মহত্যা

Link Copied!

Suisideনিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে জাহানারা বেগম (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকালে স্থানীয় শফির কলোনি থেকে হাটহাজারী মডেল থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মোহাম্মদপুর এলাকার অটোরিকশাচালক শামসুদ্দীন ভূট্টোর স্ত্রী। তার বাড়িও একই জেলার চর জব্বার এলাকায় বলে জানা গেছে।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এস আই ইফতেখার বলেন, ‘খবর পেয়ে সকালে শিকারপুর ইউনিয়নের শফির কলোনি থেকে গৃহবধূ জাহানারা বেগমের লাশ উদ্ধার করেছি। এসময় গৃহবধূ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শামসুদ্দীন ও জাহানারা গত বছর প্রেম করে বিয়ে করে নোয়াখালী জেলা থেকে হাটহাজারী চলে আসেন। এরপর তারা শফির কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। গত দুই মাস আগে তাদের একটি কন্যা শিশু হলে সেই শিশুটি মারা যায়। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন সময়ে ঝগড়া হয়। এরই জেরে স্বামীর সঙ্গে অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা ধারণা করছে।