ঢাকাWednesday , 9 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

Link Copied!

Electricকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শ্রমিক।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জগতপুর গ্রামের মো. খোকন মিয়ার ছেলে মো. ইসমাঈল হোসেন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাইজখার গ্রামের আবুল কাসেমের ছেলে মহসিন (২০)।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বড়–য়া জানান, সকালে উপজেলা সদর ইউনিয়নের জগতপুর গ্রামের ব্যবসায়ী সাইদুর রহমানের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিল ইসমাইল, মহসিন ও রুবেলসহ কয়েকজন শ্রমিক।
রড বাঁকানোর সময় অসাবধানতাবশত একপর্যায়ে বিদ্যুৎ লাইনের তারের লেগে ঘটনাস্থলে এতে দুই শ্রমিকের মৃত্যু হয়ে। এ ঘটনায় মো. রুবেল হোসেন (২২) নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন। সহপাঠীরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বুড়িচং সরকারি স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।