ঢাকাWednesday , 9 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে কুপিয়ে হত্যা : আটক ১০

Link Copied!

Moulovibazarচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রোজবুল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত রোজবুল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের মোফাজ্জল ওরফে দাসুর ছেলে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ হত্যাকা-ের বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, রোজবুল ও তার ভাই ইউসুফ (৩৮) গরু বিক্রি করে টাকা নিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ি ফিরছিল। এ সময় পথে কানছিড়া ডাক্তারপাড়া গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকে সন্ত্রাসীরা তাদের দুই ভাইকে একটি আমবাগানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদের দুই ভাইকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোজবুল মারা যায়। আহত ইউসুফকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।