ঢাকাWednesday , 9 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

Link Copied!

hospitalগাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি শিল্প এলাকায় অবস্থিত কেয়া গার্মেন্টস কারখানার শতাধিক শ্রমিক কারখানার সরবরাহকৃত পানি পান করে অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার সকালে ৮টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের নিকটবর্তী শরীফ জেনারেল হসপিটাল, কোনাবাড়ি ক্লিনিক ও হক জেনারেল হসপিটালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেয়। এর পর কারখানার সরবরাহকৃত পানি পান করে কয়েকজন শ্রমিকের বমি, মাথা ঘোরানো ও পেটে ব্যথা অনুভব করতে থাকে। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এর পর একে একে বিভিন্ন ফ্লোর থেকে পানি পান করা শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে থাকলে তাদের রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে করে কোনাবাড়ির বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থ শ্রমিকদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেওয়া অব্যাহত রয়েছে।