ঢাকাMonday , 7 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় ভাঙন আতঙ্কে ৩ শতাধিক পরিবার

Link Copied!

floodরাজবাড়ী প্রতিনিধি : গোয়ালন্দ উপজেলার দৌতলদিয়া ফেরিঘাট থেকে আক্কাচ আলী হাইস্কুল পর্যন্ত কাঁচা সড়ক ভাঙনের মুখে পড়েছে। ফলে সড়কের পাশে বসবাসরত বাহির চর গ্রামের ৩ শতাধিক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।
জানা যায়, পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র ¯্রােতের সৃষ্টি হয়েছে। স্রোতের তীব্রতায় দৌলতদিয়া ইউনিয়নের চার নম্বর  ফেরিঘাট থেকে আক্কাছ আলী হাইস্কুল পর্যন্ত কাঁচা সড়কে ভাঙন সৃষ্টি হয়েছে। বাহিরচর থেকে ছাত্তার মেম্বার পাড়া পর্যন্ত চরম ঝুঁকির মধ্যে আছে। যেকোনো সময় এলাকাটি পদ্মায় বিলীন হয়ে  যেতে পারে। এতে এই এলাকার ৩শ পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।
দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান, বাহির চর গ্রামের বেশির ভাগ মানুষ নদী ভাঙনের শিকার হয়ে এখানে আশ্রয় নিয়েছে। গত বছর ফেরিঘাট থেকে আক্কাছ আলী হাই স্কুল পর্যন্ত সড়কটি তৈরি করা হয়। কিন্তু সড়কের বেশির ভাগ অংশই এবার ভেঙে গেছে।